পুষ্পস্তবক অর্পণের পর এমসি কলেজ বন্ধুসভা পরিচালিত এবিসি স্কুলের কোমলমতি শিক্ষার্থীদের নিয়ে ‘এসো বর্ণমালার শুদ্ধ উচ্চারণ শিখি ও লিখি’ প্রতিপাদ্যে একটি বর্ণমালা অনুষ্ঠানের আয়োজন করা হয়। যেখানে বর্ণমালার শুদ্ধ উচ্চারণ ও সঠিকভাবে লেখার জন্য প্রশিক্ষক হিসেবে ছিলেন সাংগঠনিক সম্পাদক লিমা তালুকদার।
source https://www.prothomalo.com/activities/n1xujxqb00