একদিন প্রেম প্রেম সন্ধ্যায় শহরজুড়ে গোলাপবৃষ্টি নামল। খুব শখ হলেও লাখো মানুষের ভিড়ে তুমি একটা গোলাপও কুড়াতে পারলে না। ফিরে এলে মন খারাপ করে। তা-ই দেখে আমি বিজয় সরণির ছিনতাইকারী হয়ে গেলাম। সিগন্যালে সিগন্যালে গোলাপ ছিনতাই করে এক নগরী ভরা গোলাপ উপহার দিলাম তোমায়। তুমি লজ্জা পেয়ে চলে গেলে।
source https://www.prothomalo.com/writings/qtil2pjed1